সরিষাবাড়ীতে দুর্নীতি রোধে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

S M Ashraful Azom
0
Contribution and debate contest to prevent corruption in mustard house
সেবা ডেস্ক: আজ ২৮ আগস্ট বুধবার সকাল ১০ টায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন সমম্বিত জেলা কার্যালয় টাংঙ্গাইল এর উদ্যোগে উপজেলার ৬৯টি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠান দেখার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আন্নু মিয়া, আরামনগর কামিল মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান মানু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিক্ষাবিদ আবুল সরকার, বাদশা ভূইয়া, আবুল হোসেন, সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভীন প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top