ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায় শতভাগ বর্জ্যমুক্ত: মেয়র

S M Ashraful Azom
0
Dhaka South City Corporation Nearly 100 percent waste-free: Mayor
সেবা ডেস্ক: রাজধানী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায় শতভাগ বর্জ্যমুক্ত করা হয়েছে বলে ঘোষণা করেছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নগর ভবনে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন এ দাবি করেন।

মেয়র বলেন, ঈদুল আজহার প্রথম দিন অর্থাৎ সোমববার বিকেল ৩টা থেকে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ১৭টি পশুর হাটের বর্জ্যসহ কোরবানি করা পশুর বর্জ্য মিলিয়ে প্রায় ১৬ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

তিনি বলেন, পুরান ঢাকার লোকজন ঈদুল আজহার দ্বিতীয় এবং তৃতীয় দিনেও পশু কোরবানি দিয়ে থাকেন। তাই এ দুদিনে আরো পাঁচ হাজার টন বর্জ্য উৎপন্ন হতে পারে। এসব বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে ডিএসসিসি অপসারণ করবে বলেও জানান তিনি।

মেয়র আরো বলেন, ডিএসসিসি এলাকায় বর্জ্য অপসারণে ৯ হাজার ৫০০ জন পরিচ্ছন্নতাকর্মী, ১৫২টি খোলা ট্রাক, ৮২টি কন্টেইনার বক্স, ৬৯টি কন্টেইনার ক্যারিয়ার, ৮০টি ডাম্পিং ট্রাক, ২৯টি পানির গাড়ি, ২৩টি পে লোডার, ১২টি টায়ার ডোজারসহ নানা ধরনের যান ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এছাড়া নাগরিকদের জন্য কর্পোরেশনের পক্ষ থেকে বিনামূল্যে বর্জ্যব্যাগ সরবরাহ করা হয়েছে।

এ সময় নাগরিক সমাজসহ নগরবাসীকে বর্জ্য অপসারণ কাজে ডিএসসিসিকে সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান মেয়র।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top