জনসচেতনতায় সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে: স্বাস্থ্যমন্ত্রী

S M Ashraful Azom
0
Public awareness has reduced the number of dengue patients across the country: Health Minister
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের সাধারণ মানুষ ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার ফলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে এসেছে।

মঙ্গলবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সে সময় ডেঙ্গু রোগীদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, এ সময়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ২০০ জন। এর আগের ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ছিল দুই হাজার ৯৩ জন।

তিনি আরো বলেন বলেন, বর্তমানে সারা দেশে হাসপাতালগুলোতে ৭ হাজার ৫৪৭ জন ডেঙ্গু রোগী রয়েছেন। আগের দিন সোমবার এ সংখ্যা ছিল আট হাজার ছয়জন। এ পর্যন্ত ডেঙ্গুতে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৪০ জন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্যখাতে কর্মরত ডাক্তার, নার্সসহ সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ বাদ দিয়ে রোগীদের সেবা করায় স্বাস্থ্যখাতে সবার প্রশংসা করেন জাহিদ মালেক।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top