ধুনটে সুলতান ফিলিং স্টেশনের লাইসেন্স বাতিল

S M Ashraful Azom
Dhuntate Sultan Filling Station's license revoked
রফিকুল আলম, ধুনট : বগুড়ার ধুনট উপজেলায় অবৈধ উপায়ে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) বিক্রির অভিযোগে মেসার্স সুলতান ফিলিং স্টেশনের লাইসেন্স বাতিল করা হয়েছে। রাজশাহী বিস্ফোরক পরিদপ্তর পরিদর্শক বিশেষ অভিযান চালিয়ে লাইসেন্স বাতিলের এ আদেশ দেন। এছাড়া একই অভিযোগে নামবিহীন আরো একটি ভ্রাম্যমান গ্যাস বিক্রেতার ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

বৃহস্পতিবার সকালের দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ধুনট-শেরপুর সড়কের পাশে উল্লাপাড়া নামক স্থানে মেসার্স সুলতান ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স মূলে ডিজেল ও পেট্রোল বিক্রি করে। কিন্তু গত ৩ মাস ধরে আব্দুস ছাত্তার লেবুর মালিকানাধিন ওই ফিলিং স্টেশন থেকে অবৈধ উপায়ে সিএনজি চালিত অটো রিক্সায় গ্যাস বিক্রি শুরু করেন।

এ ঘটনায় রাজশাহী বিস্ফোরক পরিদপ্তরের বিস্ফোরক পরিদর্শক সরেজমিন তদন্তকালে মেসার্স সুলতান ফিলিং স্টেশনে অনুমোদনহীনভাবে সিএনজি গ্যাস বিক্রির সত্যতা নিশ্চিত হন। অনুমোদনহীন গ্যাস বিক্রি এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তাৎক্ষনিকভাবে মেসার্স সুলতান ফিলিং স্টেশনের লাইসেন্স বাতিলের আদেশ জারি করেন।

বৃহস্পতিবার সকালের দিকে বিস্ফোরক পরিদপ্তরের পরিদর্শকের রাজশাহী কার্যালয় থেকে মেসার্স সুলতান ফিলিং স্টেশনে লাইসেন্স বাতিলের পত্রটি ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌছেছে।

এদিকে একই এলাকায় নামবিহীন একটি ভ্রাম্যমান ফিলিং ষ্টেশনে অবৈধভাবে সিএনজি চালিত অটোরিকশার গ্যাস বিক্রি করে মজনু মিয়া নামে স্থানীয় চালাপাড়া গ্রামের এক ব্যবসায়ী। মঙ্গলবার বিকেলের দিকে ওই ফিলিং ষ্টেশনে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা ওই ফিলিং ষ্টেশনে গ্যাস বিক্রি বন্ধ করে দিয়েছেন।

মেসার্স সুলতান ফিলিং স্টেশনের মালিক আব্দুস সাত্তার লেবু জানান, বৃহস্পতিবার সকালের দিকে লাইসেন্স বাতিল করনের একটি পত্র পেয়েছি। এ বিষয়ে বিস্ফোরক পরিদপ্তরের ঢাকা কার্যালয়ের প্রধান পরিদর্শক বরাবর আপিল আবেদন করা হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান