ইসলামপুরে আহলে হাদীসের উদ্যোগে ত্রান বিতরন

S M Ashraful Azom
Distribution of relief in the initiative of Hadith of Islampur
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে জামালপুরের ইসলামপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল  উপজেলার ঢেংগারগড়, চিনাডুলি, গুঠাইল, ও বেলগাছা ইউনিয়নের ৫১৩ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় জমঈয়তে আহলে হাদীসের জামালপুর জেলা জমঈয়তের সভাপতি প্রফেসর ড. জোবায়দুল ইসলাম, জেলা জমঈয়তের সাধারণ সম্পাদক আঃ করিম, কেন্দ্রীয় জমঈয়তের সমাজকল্যাণমূলক সম্পাদক শাইখ মাসুদ আল উমরী,জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের জামালপুর শুব্বানে আহবায়ক খালেদুল ইসলাম,শুব্বানের ময়মনসিংহ বিভাগীয় শাখার সভাপতি আব্দুল্লাহ আল মোতি উপস্থিত থেকে ইসলামপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে বন্যার্তদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন।
উল্লেখ্য যে, জেলা ব্যাপী প্রায় ১৫০০ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রান বিতরনের উদ্দোগ গ্রহন করেছে বলে জানিয়েছে জামালপুর জেলা জমঈয়তে আহলে হাদীস।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান