
সেবা ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের সকল বর্জ্য ডাম্পিং স্টেশনে একত্রিত করে মেশিনের মাধ্যমে রিসাইক্লিং করে তা থেকে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন করা হবে। এতে বছরে আয় হবে ২০ কোটি টাকা।
গতকাল মঙ্গলবার এ বিষয়ে জাপানের সহায়তায় ১২শ’ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।
গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরের বর্জ্য থেকেই বিদ্যুৎ ও গ্যাস হবে। জাপানের হামামাটসু নগরীতে এমন বর্জ্য ব্যবস্থাপনা দেখেছি। পরে তাদের প্রযুক্তিতে গাজীপুরের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মেয়র ইয়াসুটুমু সুজুকির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
তিনি আরো জানান, ১০ মাসের মধ্যে উৎপাদন শুরু করা হবে। এজন্য নগরীর পূবাইল ও বাইমাল নির্বাচন করা হয়েছে।
এছাড়াও তিনি গাজীপুরকে একটি আধুনিক গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়তে আগামীর পরিকল্পনার কথাও তুলে ধরেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।