নিজ পূত্রবধূকে বিয়ে দিলেন শ্বশুর

S M Ashraful Azom
0
Father-in-law married his granddaughter
সেবা ডেস্ক: মৃত পুত্রের বিধবা স্ত্রীকে বাবার দায়িত্বে অন্যত্র বিয়ে দিয়ে প্রশংসার সাগরে ভাসছেন শ্বশুর। ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার।

জানা গেছে, সোমবার রাতে ভবতারিণীর মন্দিরে বিধবা পুত্রবধুকে মেয়ের স্নেহে বিয়ে দিয়েছেন শ্বশুর মুকুন্দ মাইতি।

তিনি বাড়জিশুয়া গ্রামের বাসিন্দা। ছেলে অমিত মাইতি হঠাৎই মারা যান। গত বছরের ডিসেম্বরে মহীশূর থেকে মহীশূর হাওড়া এক্সপ্রেসে কাজ সেরে বাড়ি ফেরার পথে ভুবনেশ্বরে অসুস্থতার কারণে ট্রেনেই মারা যান অমিত। তারপর প্রায় সাত মাস নিজের মেয়ের মতোই মুকুন্দ মাইতি তার পূত্রবধূকে বাড়িতে রেখেছেন।

অবশেষে নিজ উদ্যোগে পাঁশকুড়া ব্লকের শ্যামসুন্দরপুর পাটনা এলাকার বাসিন্দা স্বপন মাইতির সঙ্গে বিধবা পূত্রবধূর বিয়ে দিলেন মুকুন্দ।

বিয়ের পর ঘটা করে বৌভাতও হয়েছে মন্দিরে। মুকুন্দ মাইতির এই উদ্যোগকে প্রশংসায় করেছেন এলাকার মানুষ।

পূত্রবধূ উমা মাইতি জানান, উনি আমার শ্বশুর নন, স্বয়ং বাবা। তিনি বাবার ভালোবাসা-স্নেহে আমার জীবন ভরিয়ে দিয়েছিলেন। এক সময় যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল নিজের মেয়ের মতন আমায় আগলে রেখেছিলেন, সাহস জুগিয়েছিলেন, প্রেরণা জাগিয়েছিলেন এই মানুষটা। তার কথা আমি কখনোই ভুলবো না।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top