সবচেয়ে বেশি সুন্দরী যে দেশের নারীরা

S M Ashraful Azom
0
The most beautiful of the women of the country
সেবা ডেস্ক: সকল মানুষের কাছেই সৌন্দর্য আশির্বাদস্বরুপ। সৌন্দর্যের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। এরপরও সৌন্দর্যের কিছু মানদণ্ড ঠিক করে বিশ্বের সেরা সুন্দরীদের পুরস্কৃত করা হয়। সেই হিসেবে যে দেশগুলোর মেয়েদের বেশি সুন্দর বলা যায় জেনে নিন-

১. ভেনেজুয়েলা: সেরা সুন্দরীদের মঞ্চ সবচেয়ে বেশিবার আলোকিত করেছেন ভেনেজুয়েলার মেয়েরা। দক্ষিণ আমেরিকার এই দেশের মেয়েরা এখন পর্যন্ত সাতবার মিস ইউনিভার্স এবং ছয় বার জিতেছেন মিস ওয়ার্ল্ড খেতাব। মোট ১৩ বার সুন্দরীদের আসরে শ্রেষ্ঠত্ব অর্জন করা ভেনেজুয়েলাই তাই সবচেয়ে বেশি সুন্দরীদের দেশ।

২. আমেরিকা: আমেরিকার মেয়েরাও সৌন্দর্যের শক্তিতে অনেক এগিয়ে। আটবার মিস ইউনিভার্স এবং তিনবার মিস ওয়ার্ল্ড হয়েছেন দেশটির মেয়েরা। তাই বেশি সুন্দরীদের দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

৩. ভারত: রিটা ফারিয়া (১৯৬৬) থেকে শুরু করে রাই বচ্চন (১৯৯৪), ডায়না হেডেন (১৯৯৭), যুক্তামুখি (১৯৯৯) এবং প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) পর্যন্ত মোট পাঁচজন ভারতীয় সুন্দরী এ পর্যন্ত ‘মিস ওয়ার্ল্ড’ হয়েছেন। ‘মিস ইউনিভার্স’ হয়েছেন দু’জন– সুস্মিতা সেন (১৯৯৪) ও লারা দত্ত (২০০০)। সেরা সুন্দরীদের প্রতিযোগীতায় সাতবার যে দেশের মেয়েরা সেরা হয়েছেন, সে দেশকে তৃতীয় সেরা অনিন্দ্য সুন্দরীদের দেশ না বলে উপায় আছে কি?

৪. পুয়ের্তো রিকো: মাত্র ৯ হাজার ১০৪ বর্গ কিলোমিটারের দেশ পুয়ের্তো রিকোর সুন্দরীদের খ্যাতি বিশ্বের অনেক বড় এবং শক্তিশালী দেশের মেয়েদের চেয়ে বেশি। মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতা জয়ের মানদণ্ডে পুয়ের্তো রিকো বিশ্বের চতুর্থ সেরা সুন্দরীদের দেশ। এ পর্যন্ত পাঁচবার মিস ইউনিভার্স এবং একবার মিস ওয়ার্ল্ড মিলিয়ে মোট ছয় বার সেরা সুন্দরী হয়েছেন পুয়ের্তো রিকোর মেয়েরা।

৫. সুইডেন: বিশ্বের প্রায় সব বিষয়েই পরিসংখ্যান এবং তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ডঅ্যাটলাস ডটকম। বেশি সুন্দরীদের দেশ হিসেবে তাদের বিবেচনায় যুক্তরাজ্যের পরেই রয়েছে সুইডেন। সুইডেনের মেয়েরা এ পর্যন্ত ছয় বার সুন্দরীদের বিশ্ব শিরোপা জিতেছে। তিনবার জিতেছে মিস ওয়ার্ল্ড আর বাকি তিনবার মিস ইউনিভার্স।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top