
সেবা ডেস্ক: রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবসরোত্তর ছুটি বাতিল করে আরও এক মাস মেয়াদে স্বপদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত এক মাস মেয়াদে ডিএমপি পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।