সানন্দবাড়ীতে বিষপানে একজনের আত্মহত্যা!

S M Ashraful Azom
0
Sanandbari poisoning a suicide!
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:  সানন্দবাড়ীতে লালমিয়া ওরফে ফুলমিয়া (২৮) বিষ পান করে আত্মহত্যা করেছে গতকাল সোমবার ১২ আগষ্ট  রাজিবপুর হাঁসপাতালে।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে লালমিয়া ওরফে ফুলমিয়া ১১ আগষ্ট রবিবার দিবাগত রাতে পরিবারের অশান্তি দূর করার জন্য সবার অজান্তে থাকার ঘরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজিবপুর হাসপাতালে নিয়ে  ভর্তি করে। হাসপাতালে ১ দিন পর ১২ আগষ্ট সোমবার দিবাগত রাতে কর্তব্যরত ডাক্তার তাকে
মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা যায় ঈদের আগের দিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।  চর আমখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বিষপানে আত্মহত্যা করেছে বলে তিনি শুনেছেন।

 সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক পলাশ কুমার রায় ও উপ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান রাজিবপুব হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে আত্মহত্যার মূল কারণ উদঘাটন করা যাবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top