বকশীগঞ্জে বিচারপতির বাড়িতে হামলা, গ্রেফতার ১

S M Ashraful Azom
0
Attacked the house of Justice, 1 arrested
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দারের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে নিজ বাসা থেকে খোকাকে আটক করে পুলিশ। এর আগে স্থানীয় মানুষ বিক্ষুব্দ হয়ে  সাইফুল ইসলাম খোকার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করে।

বিচারপতি মির্জা হোসেইন হায়দারের ভাতিজা তারেকুল ইসলাম জানান, গত রাতে আমি ও আমার ভাই আমাদের বাড়ির সামনে কথা বলার সময় সাইফুল ইসলাম খোকা ও তার ভাই সালেহ আহাম্মেদ ময়না আমাদের উপর অতির্কিত হামলা চালায়। পরে তারা সকালে আমার চাচা মির্জা হোসেইন হায়দারের বাসায় হামলা চালায়। আমরা বর্তমানে পরিবার পরিজন নিয়ে আতংকে দিন যাপন করছি।
এদিকে বিচারপতি মির্জা হোসেইন হায়দারের বাড়ীতে হামলার প্রতিবাদে নিলক্ষিয়া বাজারের সব ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।

এ ঘটনায় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম সাংবাদিকদের সাথে কথা বলতে না চাইলেও ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আটকের জন্য অভিযান চলছে।।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top