চামড়া পাচাররোধে বেনাপোল সীমান্তে কড়া নজরদারি

S M Ashraful Azom
0
Strict surveillance on the Benapole border to prevent skin trafficking
সেবা ডেস্ক: কোরবানির পশুর চামড়া ভারতে পাচাররোধে বেনাপোলের বিভিন্ন সীমান্ত পথে কড়া নজরদারি রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার  এ তথ্য জানান।

তিনি বলেন, বেনাপোলের গাতিপাড়া, পুটখালী, দৌলতপুরসহ বিভিন্ন সীমান্তে পথ দিয়ে যেন কোরবানির পশুর চামড়া ভারতে পাচার হতে না পারে, তার জন্য কড়া নজরদারিসহ বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। এছাড়া টহলরত বিজিবি সদস্যদের সার্বক্ষণিক সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top