আবারও বাড়লো স্বর্ণের দাম

S M Ashraful Azom
Gold prices rise again
সেবা ডেস্ক: আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা দাম বাড়ানো হয়েছে।
মঙ্গলবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৫৪ হাজার ৫২৯ টাকা। সোমবার বাংলাদেশ জুয়েলারি সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৪ হাজার ৫২৯ টাকা। সোমবার পর্যন্ত এমানের স্বর্ণের দাম রয়েছে ৫৩ হাজার ৩৬৩ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ৫২ হাজার ১৯৬ টাকায়। বর্তমানে বাজারে প্রতি ভরির দাম রয়েছে ৫১ হাজার ৩০ টাকা।

মঙ্গলবার থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৪৭ হাজার ১৮১ টাকা। বর্তমানে দাম রয়েছে ৪৬ হাজার ১৪ টাকা।

সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৯৯৩ টাকা। বর্তমানে এমানের স্বর্ণের দাম রয়েছে ২৬ হাজার ৮শ ২৭ টাকা।

স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকলেও দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান