আগামীকাল কোচের ইন্টারভিউ দিতে বাংলাদেশে আসছেন হেসন

S M Ashraful Azom
Hesson is coming to Bangladesh to give a coach interview tomorrow
সেবা ডেস্ক: আগামীকাল ১৪ আগষ্ট বুধবার ইন্টারভিউ দিতে বাংলাদেশ আসবেন নিউজিল্যান্ডের মাইক হেসন। বিসিবির উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্র এ খবর নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, আগামী পরশু বুধবার ইন্টারভিউ হবে হেসনের।

এর আগে দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো ইন্টারভিউ দিয়ে গেছেন।

গত ৭ আগস্ট ধানমন্ডিস্থ বেক্সিমকো ফার্মা অফিসে বিসিবি সভপাতি নাজমুল হাসান পাপন, অন্যতম সিনিয়র পরিচালক মাহবুব আনাম, জালাল ইউনুস, আকরাম খান, লোকমান হোসেন, ইসমাইল হায়দার মল্লিক এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজনসহ বোর্ডের নীতি নির্ধারকদের সামনে ইন্টারভিউ দিয়ে যান ডোমিঙ্গো।

যেখান থেকে জানা যায়, ডোমিঙ্গোর লক্ষ্য-পরিকল্পনা এবং প্রেজেন্টেশনে বোর্ড কর্তারা বেশ সন্তুষ্ট। তার প্রেজেন্টেশনের পাশাপাশি বিসিবি আরো দুটি বিষয়ে ডোমিঙ্গোর প্রতি ইতিবাচক বিসিবি। প্রথম কারণ তার আর্থিক চাহিদা কম। তার সমসাময়িক বিদেশি কোচরা যে পরিমাণ অর্থ পেয়েছেন বা নিয়েছেন- সে তুলনায় ডোমিঙ্গোর চাহিদা অনেক কম।

এছাড়া অন্যান্য কোচদের তুলনায় ডোমিঙ্গো বাংলাদেশে বেশি সময় থাকা এবং জাতীয় দলের সঙ্গে বছরে আড়াইশো দিনের বেশি সময় কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান