গোবিন্দগঞ্জে অপরাধীদের শাস্তির দাবীতে সচেতন মানুষ ঐক্যবদ্ধ

S M Ashraful Azom
0
In Gobindganj, people are united to demand the punishment of criminals
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী কবিতা খাতুনকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করার ঘটনায় বখাটে আশিক মিয়া ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ ২৭ আগস্ট মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রামপুরা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়া, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, রামপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, সহকারী শিক্ষক ফারুকুল ইসলাম, মোছাঃ মিশু আক্তার, মুক্তিযোদ্ধা সাইদার রহমান ও উত্তম বদিউল আলম, গোলাম আজম রঞ্জু প্রমুখ। বক্তারা বলেন, বখাটে আশিক পুলিশের হাতে ধরা পড়লেও তার সহযোগীদের এখনও গ্রেফতার করা হয়নি। তারা আশিক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পারিবারিক সুত্রে জানা গেছে, স্কুলে আসা-যাওয়ার পথে রামপুরা গ্রামের বখাটে আশিক মিয়া প্রতিদিনই প্রায় কবিতাকে উত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিতো। বিষয়টি কবিতা খাতুন বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের জানালে আশিক ক্ষিপ্ত হয়ে গত ২৫ আগস্ট গভীর রাতে কৌশলে কবিতা খাতুনের শয়ন কক্ষে ঢুকে ছুরি দিয়ে বুকে আঘাত করে। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে বখাটে আশিকসহ তার সহযোগিরা পালিয়ে যায়। বর্তমানে কবিতা খাতুন গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় গোবিন্দগঞ্জে মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত আশিককে গ্রেফতার করেছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top