আগামীকার বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

S M Ashraful Azom
Meeting of Bangladesh-India Home Minister level tomorrow
সেবা ডেস্ক: বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার নয়াদিল্লি গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আগামীকাল বুধবার এই বৈঠক হবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৈঠকে যোগ দিতে মঙ্গলবার বেলা দেড়টায় বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধিদল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জানা গেছে, বৈঠকে আন্তঃসীমান্ত নিরাপত্তা, সীমান্তে চোরাচালান ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান