
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহীদুল ইসলাম জুমান তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন , বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহাবুব আলম, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইমলাম জেহাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বকশীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসির উদ্দিন।
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা, ফায়ার সার্ভিসের কার্যক্রম, চুরি, ডাকাতি, নারী নির্যাতন , ধর্ষন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।