পোরশায় সাপাহারের ২ মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ আটক

S M Ashraful Azom
0
Parsha Sapa's 2 drug dealers arrested with heroin
সালাউদ্দীন আহম্মেদ, পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় ১ গ্রাম হেরোইনসহ সাপাহারের দুই হেরোইন ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন সাপাহার উপজেলার আইহাই গ্রামের  মৃত ফজলুর  রহমানের ছেলে মোঃ ফরহাদ হোসেন(৩৩)  এবং একই  গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ উজ্জল হোসেন (২৭)। মঙ্গলবার বিকেল ৩টার সময় উপজেলার নিতপুর অনন্তপুর/গানইর থেকে তাদের আটক করে এসআই মোস্তফা কামাল ও শাহরিয়ার আলম।

পোরশা থানার অফিসার (ওসি) শাহিনুর রহমান শাহিন জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা দু'জনেই  হেরোইন ব্যাবসায়ী। বুধবার সকালে তাদের মাদকদ্রব্য আইনে চালান দেয়া হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top