গাইবান্ধায় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা

S M Ashraful Azom
0
Meeting on the initiative of the Bangabandhu Parishad in Gaibandha
গাইবান্ধা জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ২৮ আগস্ট বুধবার গাইবান্ধা বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাদুল্যাপুর-পলাশবাড়ি আসনের সাবেক এমপি ও বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকি দেবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরু।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল হারুন বাবলু, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, রণজিত বকসী সূর্য্য, রেজাউল করিম রেজা, খায়রুল ইসলাম প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top