
গোলাম মোস্তফা রাঙ্গা।। ২৮ আগস্ট বুধবার সকাল ৯টার কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের “স্বপ্নকুঁড়ি” ই-নথি সিস্টেমের উপর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও তাদের সহকারীদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রামে জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন এটুাআই আইসিটি বিভাগের ন্যাশনাল কনসালটেন্ট (ই-নথি ইমপ্লিমেন্টশন) মোঃ মহসিন মৃধা।
প্রশিক্ষণচালীন সময় সাবেক সচিব মাহবুবুর রহমান উপস্থিত হয়ে দপ্তর প্রধানগণসহ উপস্থিত অন্যান্যদের সাথে প্রশিক্ষণের বিষয়ে মতবিনিময় করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা খাতুনসহ অন্যান্য দপ্তর প্রধান ও উপজেলা নির্বাহী অফিসারগণ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।