জামালপুরে সাংবাদিকদের সাথে নবাগত ডিসি’র মতবিনিময়

S M Ashraful Azom
0
Newcomer DC talks with journalists in Jamalpur
জামালপুর সংবাদদাতা : জামালপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেছেন, নাগরিক সেবা প্রদানের জন্য আমাকে ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

জামালপুরবাসির জন্য আমার কর্তব্যের পথ সবসময় উন্মুক্ত থাকবে। আমি জামালপুরবাসির বস হ’তে চাই না। আমি প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে জেলায় কাজ করতে আগ্রহী। আমাকে আপনারা সহযোগিতা দিবেন। ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দিবেন। আপনাদের কাছে আমার কাজের গতি এবং শক্তি সঞ্চারে সহায়তা চাই।

২৮ আগস্ট দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার, সরকারের উপটপরিচালক কবির উদ্দিন  অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দীপ্ত টিভির সাংবাদিক তানভীর আহমেদ হীরা প্রমুখ।

জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডয়ার সাংবাদিক ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top