
শামীম তালুকদার, ষ্টাফ রিপোর্টার: প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডাব্লিউ) এর উদ্যোগে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে পিআরপিপিএলজিডি প্রককল্পাধীন আজ ২৮ আগষ্ট বুধবার সকাল ১১ টায় মিঠাপুকুরের রেগম রোকেয়া অডিটোরিয়ামের মিটিং রুমে রংপুর উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে “প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ক আইন ও নীতিমালা” বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মামুন ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মিঠাপুকুর, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিরঞ্জন মহন্ত, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মিঠাপুকুর, রংপুর। সভাপতিত্ব করেন নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক, মুক্তি প্রতিবন্ধী নারী পরিষদ। স্বাগত বক্তব্য প্রদান করেন নাসিমা খাতুন, প্রোগ্রাম অফিসার, এনসিডিডাব্লিউ।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন মোঃ আব্দুল হান্নান, উপজেলা নির্বাচন অফিসার, মোঃ জছিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, একে এম সাদেকুল ইসলাম, উপজেলা যৃব উন্নয়ন অফিসার, ডাঃ আব্দুল হাকীম, এফপিও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মল্লিকা পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ বেবী নাজনীন, উপ খাদ্য পরিদর্শক, উপজেলা খাদ্য অফিস, এম এ ফারুক, সাব-ইন্সপেক্টর ( সেকেন্ড অফিসার), মিঠাপুকুর থানা, বিনোদ চন্দ্র বর্মন, হিসাব সহকারী, পল্লী উন্নয়ন অফিস, মোঃ হাসানুজ্জান, মাঠ সহকারী, একটি বাড়ী একটি খামার প্রকল্প, মাসুদ রায়হান, প্রশিক্ষণ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, রুনা লাইলা, ট্রেনিং ইনস্টাক্টর, উপজেলা সমাজসেবা কার্যালয়, মোঃ আব্দুল জলিল উদ্দীন, রাকিবুল ইসলাম, আব্দুল হাকিম মন্ডল, মোছাঃ রোজিনা খাতুন, শাহিন মিয়া, শফিকুল ইসলাম ও মশিউর রহমান যাদু ইউনিয়ন সমাজকর্মী, উপজেলা সমাজসেবা কার্যালয়, মিঠাপুকুর। ছাড়াও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও) এর নেতৃবৃন্দ।
প্রশিক্ষনের গ্রুপ ডিসকাশন সেশনে মোঃ রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক, এনসিডিডাব্লিউ বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদান ও উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও) কে সম্পৃক্ত করা প্রয়োজন এবং সমাসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সরকারী মেডিক্যালে ফ্রি রক্ত পরীক্ষা করলে প্রতিবন্ধী মানুষ উপকৃত হবে।ইউনিয়ন সমাজকর্মী আব্দুল হাকীম বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা সিলেকশনে ইউনিয়ন কমিটি রয়েছে।
কমিটির সহয়োগিতা পেলে ভাতা প্রদানে সুবিধা হবে। মিঠাপুকুর থানার এসআই এম এ ফারুক বলেন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার রক্ষান বিষয়টি অধিকার ও সুরক্ষা আইনে স্পষ্ট করে উল্লেখ আছে। কেউ যদি কোন ধরণের আইনী সেবা গ্রহণ করতে চয়ে, তাহলে সে সেবা দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি।
শিক্ষা কর্মকর্তা জছিদুল ইসলাম বলেন প্রাথমিক শিক্ষা আাইনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি উল্লেখ করা হয়েছে।
প্রতিবছর ৫০ হাজার টাকা প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বরাদ্দ থাকে। যার মাধ্যমে আমরা সহায়ক উপকরণ বিতরণ করে থাকি। তিনি আরো বলেন প্রাথমিক বিদ্যালয়ে হুইলচেয়ার ব্যবহারকারী শিক্ষার্থীদের জন্য যে র্যাম্প তৈরী করা হয়েছে, সেটি সঠিক নিয়ম মেনে করা হয়নি।
এ র্যাম্প ব্যবহার করা দুরুহ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আব্দুল হাকীম বলেন,প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা গ্রহণের অধিকার রয়েছে। প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরীপে অন্তর্ভুক্ত করার জন্য ফ্রি রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন নির্ধারিত তারিখে আবেদনকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের রক্ত পরীক্ষা করলে হয়রানি কম হবে। মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন বলেন প্রশিক্ষণ কোর্স ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য কার্যক্রমে প্রতিবন্ধী মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। তবে কোন কোন সময় স্থানীয় জনপ্রতিনিধিদের অসযোগিতার কারণে আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত বলেন অতীত নিকটে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে তেমন একটা ভাবনা ছিল না। কিন্তু বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীসহ সকল পিছিয়ে পড়া ,মানুষের মানুষের উন্নয়নে কাজ করছে।
এজন্য সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ আন্তরিকতার সাথে কাজ করলে তাদের উন্নয়ন তরান্বিত হবে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য জনসচেতনতা আরো বাড়াতে হবে।
প্রতিবন্ধী ব্যক্তিকে নিজের অধিকার সম্পর্কে জানতে হবে। যার যার জায়গা থেকে কাজ করলে উন্নয়নের কাজ এগিয়ে যাবে। সবাইকে দেশের উন্নয়নে দায়িত্ব ও সততার সাথে কাজ করতে হবে। সেবা প্রদানের ক্ষেত্রে কোন কুন্ঠাবোধ থাকবে না। তিনি আরো বলেন প্রতিবন্ধী মানুষের উন্নয়নে সরকারী ও বেসরকারী ভাবে সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে।
উক্ত প্রশিক্ষণটি পরিচালনা করেন জনাব মোঃ হাসানুজ্জামান, ফিল্ড কো-অর্ডিনেটর, এনসিডিডাব্লিউ, রংপুর।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।