জামালপুরে ব্রীজ ভেঙ্গে রৌমারীর সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

S M Ashraful Azom
Road contact with Roumari is broken after the Jamalpur Bridge collapsed
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর।। জামালপুর রৌমারী সড়কের ব্রীজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ঘটনায় ৫যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইসলামপুর উপজেলার ফুলকার চর গ্রামে এই ঘটনা ঘটেছে।

 জানাগেছে, জামালপুর থেকে রৌমারী মেইন সড়কের ইসলামপুর উপজেলার ফুলকারচর গ্রামের দশানি শাখা নদীর উপর ব্রীজটিতে ৫ জন যাত্রী নিয়ে একটি ভ্যান ও অটোরিক্সা উঠার সাথে সাথেই ব্রীজ ভেঙ্গে গিয়ে যাত্রী সহ ভ্যানসহ পানিতে পড়ে যায়। এ সময় এলাকাবাসী দ্রুত ওই যাত্রীদের তাদের উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ডুবুরী দল এসে ভ্যানটি উদ্ধার করেন।   গাইবান্ধা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, সাম্প্রতিক বন্যায় ব্রীজের নিচে মাটি সড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে।


 ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কেউ গুরুত্বর আহত হয়নি তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান