পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সাতক্ষীরার প্রতিবন্ধী শিক্ষার্থীরা

S M Ashraful Azom
Satkhira disabled students in cleanliness operation
শামীম তালুকদার: সাতক্ষীরায় ডেঙ্গু মশার বিস্তাররোধে জনসচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসাবে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিশুরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 উল্লেখ্য, জেলা প্রশাসক কর্তৃক মাসব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গত ০৪ আগস্ট অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের এক সমাবেশে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের মাঝে ডেঙ্গু মশার বিস্তাররোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান