
সেবা ডেস্ক: গত মঙ্গলবার ২৭ আগষ্ট ভোরে মানিকগঞ্জের সিংগাইরে এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ চার জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মুঈদ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চর নয়াবাড়ীর আক্কাছ আলীর বাড়ির পশ্চিমে কাঁচা রাস্তার পাশ থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো আজাদ (৩১), মঞ্জুর হোসেন (৩২), কামরুল হাসান (২৮) ও ফরশেদ আলম জুয়েল (৩৪)।
এ বিষয়ে চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীন বলেন, কিছুদিন আগে চারিগ্রাম বাজারের পাশে সংখ্যালঘু পরিবারের বসতবাড়িতে যে হামলা হয়েছিল ওই মামলার অন্যতম আসামি ছিল গ্রেফতারকৃত এই মঞ্জুর হোসেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।