পাত্র খুঁজছেন তামান্না ভাটিয়া!

S M Ashraful Azom
Tamanna Bhatia looking for pot!
সেবা ডেস্ক: দক্ষিন ভারতের তামিল সফল চলচ্চিত্র বাহুবলীর টিমে এখন বিয়ের মৌসুম চলছে। সাহোর মুক্তির পরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়ক প্রভাস। এবার বিয়ের ঘোষনা দিয়েছেন বাহুবলির নায়িকা তামান্না ভাটিয়া।

কিছুদিন আগেই মুম্বইতে বিলাস বহুল বাংলো কিনেছেন তামান্না। ফাঁকা বাড়ি ভরিয়ে তুলতেই বিয়েটা সেরে ফেলতে চাইছেন তিনি। পাত্র খোঁজাও শুরু করেছেন তার মা রজনী ভাটিয়া। পাত্র নির্বাচনের দায়িত্ব বাবা-মায়ের উপরই ছেড়ে দিয়েছেন এই বাহুবলী সুন্দরী।

এর আগে এক ডাক্তারের সঙ্গে তার প্রেম ছিল বলে শোনা গিয়েছে। যদিও তামান্না নিজে তা কখনই স্বীকার করেননি। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তি তার না পছন্দ।

২০১৩ তে পাক ক্রিকেটার আব্দুর রজ্জাকের সঙ্গে নাম জড়িয়েছিল তামান্নার। তাদেরকে একসঙ্গে গয়নার দোকানেও দেখা গিয়েছিল। সেই সময়ে রজ্জাকের সঙ্গে তার বিয়েও হয়েছিল বলে সূত্রের খবর।

তবে তামান্না জানিয়েছেন, ওই গয়নার দোকানটি উদ্বোধন করতে গিয়েছিলেন তারা। সেখানেই তাদের আলাপ, বন্ধুত্ব। এর বেশি আর কিছুই নয়। তবে এবার তামান্না বিয়ে প্রেম নিয়ে বেশ সংযত। তাই তাড়াতাড়ি পুরো ব্যাপারটি মিটিয়ে ফেলতে চাইছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান