যে নামের ব্যক্তিদের লাগবে না বিমান ভাড়া

S M Ashraful Azom
The person who does not need to rent a plane
সেবা ডেস্ক: বিনা খরচে বিমানে চড়ার সুযোগ কে ছাড়তে চাই? কিন্তু আপনার নামের শেষ অংশে যদি ‘গ্রিন’ থাকে তাহলে বিনামূল্যে বিমান ভ্রমণ করতে পারবেন। গ্রিন উইকের প্রচারণার অংশ হিসেবে ‘ফ্রন্টিয়ার এয়ারলাইনস’ দিচ্ছে এই সুযোগ।

আমেরিকান এই বাজেট এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, পাসপোর্টে নামের অংশে ‘গ্রিন’ থাকা ব্যক্তিরা ১৩ থেকে ২০ আগস্টের মধ্যে সুযোগটি উপভোগ করতে পারবেন। এজন্য ফ্লাইফ্রন্টিয়ার ডটকমে গিয়ে ফ্লাইট বুকিং দিতে হবে।

পরিবেশবান্ধব উদ্যোগটিকে ফ্রন্টিয়ার এয়ারলাইনস বলছে ‘আমেরিকার সবুজতম ফ্লাইট’। তাদের মুখপাত্র জ্যাক ক্রেমারের কথায়, গ্রাহকদের প্রতিক্রিয়া ইতিবাচক। সবার সঙ্গে সবুজ পৃথিবীর বার্তা ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত।

ছয়টি আন্তর্জাতিক রুটসহ ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে ফ্রন্টিয়ার এয়ারলাইনস।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান