কুড়িগ্রামে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম

S M Ashraful Azom
0
Train selection activities for VDP basic training in Kurigram
গোলাম মোস্তফা রাঙ্গা।। ২৪ আগস্ট শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ২১দিন মেয়াদী ১ম ধাপ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, সার্কেল অ্যাডজুটান্ট মোঃ তৌহিদ উজ জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, মোঃ ইব্রাহিম খান, মোঃ ফরহাদ আলম চৌধুরী, জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, উপজেলা প্রশিক্ষিকা নুরহাজান বেগম, সাজেদা খাতুন, নাজমা বেগম, শান্তি রাণী, হরিদাশী রায়, জেসমিন নাহার, উপজেলা প্রশিক্ষক মোঃ মাইদুল ইলাম মুরাদ, মনিটরিং মাঠকর্মী স্বপন খান প্রমূখ।

৯০ জন প্রশিক্ষণার্থী অনুকূলে প্রায় দেড়শত জন উপস্থিত হন। তাদের মধ্যে প্রায় অর্ধশত জনের ভোটার আইডি না থাকায় বাছাইয়ের পূর্বেই বাদ পড়েন। ২১দিন মেয়াদি ১ম ধাপ প্রশিক্ষণ কোর্সটি ২৫ আগস্ট হতে শুরু হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top