মোদির ইংরেজি বলা নিয়ে ট্রাম্পের ঠাট্টা

S M Ashraful Azom
0
Trump's joke about Modi's English speaking
সেবা ডেস্ক: এবার ডোনাল্ড ট্রাম্পের রসিকতার পাত্র হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সে জি সেভেন সামিটের মঞ্চে এই ঘটনা ঘটে।

জানা যায়, মঞ্চেই দীর্ঘ সময় ধরে কথা বলেন মোদি ও ট্রাম্প। কাশ্মীর ও আন্তর্জাতিক বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি হালকা মেজাজে তারা ধরা দেন সাংবাদিকদের সামনে।

দুজন তখন নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত। হঠাৎ সামনে থাকা সাংবাদিকদের উদ্দেশে মোদি হিন্দিতে বলেন, “আমার মনে হয়, এখন আমাদের দুজনকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। বলার মতো কিছু যদি থাকে, তাহলে নিশ্চয়ই সবাইকে সে ব্যাপারে অবগত করা হবে।”

ট্রাম্পও কথা না বলে থাকার পাত্র নন। মোদিকে দেখিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “উনি আসলে খুব ভালো ইংরেজি বলেন, শুধু এখন বলতে চান না, এই-ই যা!”

এই রসিকতা করে সঙ্গে সঙ্গে মোদির হাত ধরেন ট্রাম্প। তাতে সাড়া দিয়ে ট্রাম্পের হাতে বেশ জোরেই একটা চাপড় দেন তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top