খুব সহজে ভুঁড়ি পরিষ্কার করার উপায়

S M Ashraful Azom
Very easy way to clean the stove
সেবা ডেস্ক: গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন অনেকেই। আবার অনেকে পরিস্কার করার ভয়ে এটা খেতে চাননা। তবে এটি পরিষ্কার করা খুবই সময় সাপেক্ষ ও ঝক্কির কাজ। তবে নিচের পদ্ধতি জানা থাকলে আপনার কাছে কাজটা সহজই মনে হবে-
প্রথমে ভুঁড়ি ছোট ছোট টুকরো করে পরিস্কার করে নিন। এবার ভালোভাবে পানি গরম করে নিন। ফুটে উঠলে খানিকটা পানি আলাদা একটি পাত্রে নিয়ে ভুঁড়ির কালো পাশটি পানিতে দিয়ে দিন। সর্বোচ্চ ১৩ সেকেন্ড রেখে তুলে ফেলুন। এবার একটি চামচ দিয়ে ধরে আরেকটি চামচ দিয়ে আঁচড়ে কালো ময়লা তুলে নিন। তবে ভুঁড়ি ঠাণ্ডা হয়ে গেলে হাত দিয়েই কালো ময়লা তুলতে পারবেন।

ভুঁড়ির খাঁজকাটা অংশটার ক্ষেত্রে ১৭ সেকেন্ড ভেজাবেন গরম পানিতে। ময়লা তুলতে ব্যবহার করুন স্টিলের গ্লাস। ভালো করে পরিষ্কার করার পর নরমাল পানি দিয়ে ধুয়ে নিন ভুঁড়ি। এবার একটি পানি ভর্তি বড় পাতিলে দেড় চা চামচ হলুদ দিন। ওই পানিতেই চুলার আঁচ বাড়িয়ে সেদ্ধ করুন ভুঁড়ি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান