রাজধানী ঢাকায় ৪৩ হাজার পিছ ইয়াবাসহ নারী গ্রেফতার

S M Ashraful Azom
0
Women arrested in Dhaka
সেবা ডেস্ক: রাজধানী ঢাকার তুরাগ এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে দৌড়ে পালানোর সময় আসমা বেগম নামে এক নারীকে ৪৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব।

রাজধানী তুরাগের উত্তর খায়েরটেক এলাকায় খাদেমুল ইসলামের টিনশেড বাড়িতে রোববার (২৫ আগস্ট) অভিযানে গেলে আসমা দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে র‌্যাব সদস্যরা তাকে ধরে ফেলেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল এমরানুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খাদেমুল ইসলামের বাড়িতে বেশ কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে।

বেলা সাড়ে ৩টার দিকে খাদেমুলের বাড়ির সামনে র‌্যাব সদস্যরা গেলে আসমা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের ভাষ্য, আসমা বেগম শীর্ষ নারী মাদক ব্যবসায়ী। ইয়াবার চালানের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে বিষয়টি অস্বীকার করে। পরে র‌্যাবের নারী সদস্যরা তাকে তল্লাশি করেন।

এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগের ভেতরে ৪৩ হাজার ৫০টি ইয়াবা পাওয়া যায়। আসমার বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

র‌্যাব বলছে, মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত মাদক পরিবহনে নিত্যনতুন ও অভিনব কৌশল অবলম্বন করছে। দেশের বিভিন্ন প্রান্তে মাদক পাচারের ট্রানজিট হিসেবে ঢাকাকে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা।

মিয়ানমার থেকে নৌপথে আগত ইয়াবা ট্যাবলেটের চালানগুলো কক্সবাজার থেকে সড়ক, রেল ও আকাশপথে ছড়িয়ে পড়ছে সারা দেশে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top