৫০০ ও ১০০০ নোট বাতিলের খবর সত্য নয়: বাংলাদেশ ব্যাংক

S M Ashraful Azom
0
৫০০ ও ১০০০ নোট বাতিলের খবর সত্য নয় বাংলাদেশ ব্যাংক
সেবা ডেস্ক: ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হচ্ছে-  সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু সংবাদমাধ্যমে ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট বাতিলের বিষয়ে কিছু বিভ্রান্তিকর ও মিথ্যা খবর ছাপানো হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে জনমনে ভীতি ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে; যার ফলে দেশের মুদ্রা ব্যবস্থাপনার স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমান নোট বাতিলের কোনো চিন্তা বাংলাদেশ ব্যাংকের নেই। অর্থাৎ, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি এবং সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে কোনো নির্দেশনাও প্রদান করা হয়নি।

বিজ্ঞপ্তিতে নোট বাতিলের বিভ্রান্তিকর খবর না ছড়াতে গণমাধ্যমসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top