পুলিশ ক্যাসিনো পরিচালনায় জড়িত থাকলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

S M Ashraful Azom
0
পুলিশ ক্যাসিনো পরিচালনায় জড়িত থাকলে ব্যবস্থা ডিএমপি কমিশনার
সেবা ডেস্ক: ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ঢাকায় ক্যাসিনো পরিচালনার ক্ষেত্রে যদি কোনো পুলিশ সদস্য লাভবান হওয়ার তথ্য ও অভিযোগ ওঠে তবে তদন্ত করা হবে। তদন্তে প্রমাণ হলে প্রচলিত বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ সদর দফতরে নিজ কার্যালয়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাজধানীর চারটি ক্লাবে গত বুধবার রাতে একযোগে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ক্যাসিনো পরিচালনায় যুক্ত নেপালিদের পলায়নে সহায়তা করার অভিযোগে জড়িত তিনজনের মধ্যে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার নাম না বললেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরখাস্তকৃত পুলিশের ওই দুই সদস্য হচ্ছেন ডিএমপিতে কর্মরত এএসআই মিঠু ও রমনা থানার কনস্টেবল দীপঙ্কর চাকমা।

ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top