
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন (বিকেডিএ) এর সাথে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও আ স ম জামশেদ খোন্দকার।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ ইউএনও আ স ম জামশেদ খোন্দকার তার নিজ কার্যালয়ে বিকেডিএর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বকশীগঞ্জ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের (বিকেডিএ) সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপদেষ্টা অধ্যাপক আফসার আলী, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, নকিবুল ইসলাম হানিফ, বিএম পাপলু উপস্থিত ছিলেন।
মতবিনিময় কালে ইউএনও শিক্ষার মানোন্নয়নে কে.জি শিক্ষকদের ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার জন্য আহবান জানান।
এ সময় বিকেডিএর নেতৃবৃন্দ ইউএনও’র সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তারা নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।