ঠাকুরগাঁওয়ে শামছুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা দায়ের

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে শামছুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা দায়ের
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদুর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ে মামলা দায়ের করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাশু দত্ত টিটো বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে দন্ডবিধি ১৫৩/১৫৩(ক)/৫০৫(ক)/৫০৬(২) ধারায় মামলাটি দায়ের করেন। বিচারক মার্জিয়া খাতুন এ মামলাটি আমলে নেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপি নেতা শামছুজ্জামান দুদু চলমান শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দুদু বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে সেভাবে শেখ হাসিনাও বিদায় হবে। দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত এবংতিনি এ বক্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন।

মামলার বাদী অরুনাশু দত্ত টিটো বলেন, আমরা একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে দেখেছি শামছুজ্জামান দুদু একটি টকশো তে তার বক্তব্যে প্রকাশ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বিদায় হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেভাবে বিদায় হবে। এজন্য দুদুর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছি।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top