সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল ইসলাম নশু (৪২)কে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে। পরকিয়া প্রেমের সন্দেহে  তরকারি ব্যাবসায়ী নশুকে হত্যা করা হয় বলে স্থানীয় সূত্রে প্রকাশ।

পুলিশ ও স্বজনরা জানান, নুরুল ইসলাম নশু বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে ভাটারা বাজার জামে মসজিদে এশার নামাজের জন্য বের হলে নিখোঁজ হন। পরদিন শুক্রবার ভোরে ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠের দক্ষিণপার্শে থেকে লাশ করে পুলিশ।

নিহতের স্ত্রী জরিনা রেগম জানান, ঈদুল আযহার সপ্তাহ খানেক আগে এক সন্ধ্যায় তাঁর স্বামী বাড়ির পাশে ক্ষেত দেখতে যান। এ সময় তিনি চাচাতো ভাইয়ের স্ত্রীর সাথে কথা বলতে গেলে হারুন-অর-রশিদ হরেন, ইসমাইল, নুরুসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি পরকিয়া সন্দেহে তাঁকে আটক করে। পরে তারা সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। তখন তিনি ২০ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য তারা বিভিন্ন সময় চাপসৃষ্টি করতে থাকে। এ ঘটনার জের ধরেই তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহের হোসেন খান বলেন, ‘নিহতের দুই পা, চোখ, মুখ ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও আসামি সনাক্তের চেষ্টা চলছে।’


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top