
গোলাম মোস্তফা রাঙ্গা।। ২৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র-এ ২০১৯-২০২০ শিক্ষা বর্ষের জুলাই-সেপ্টেম্বর সেশনের কারিগরী শিক্ষাবোর্ড অধিভূক্ত ১ম ধাপ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (পুরুষ) কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণী ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সমাপনি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র সদ্যযোগদানকৃত সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ টিটুল মিয়া।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বেসিক কম্পিউটার কোর্সের বিভাগীয় প্রশিক্ষক কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাটের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, কুড়িগ্রাম সদরের উপজেলার আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মাইদুল ইসলাম মুরাদ, বহিরাগত কম্পিউটার প্রশিক্ষক মোঃ আব্দুস সোবহান সরকার, মোঃ মমিনুল ইসলাম, ব্যাটালিয়নের ল্যান্স নায়েক আবুল কালাম আজাদ, মনিটরিং মাঠকর্মী স্বপন খান।
কুড়িগ্রাম জেলা ৯টি উপজেলা হতে ২০ জন এবং লালমনিরহাট জেলার ৫টি উপজেলা হতে ১০ জন ভিডিপি পুরুষ সদস্য উক্ত প্রশিক্ষণটি গ্রহণ করেন। প্রশিক্ষণটি শুরু হয় ১৪ জুলাই। সনদপত্র প্রদান কালে জেলা কমান্ড্যান্টের পক্ষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ৫০০ টাকা সমমূল্যের শেয়ার উপহার দেওয়া হয়।
প্রশিক্ষণের সার্বিক দিক বিবেচনার প্রেক্ষিতে প্রথম স্থান অধিকার করেন কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের মোঃ বায়েজিদ হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করেন লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার মোঃ সাঈদ হাসান এবং তৃতীয় স্থান অধিকার করেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নয়ন কুমার রায়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।