ধুনটে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২

S M Ashraful Azom
0
ধুনটে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্রসহ ২ মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহুরী এলাকায় গোসাইবাড়ি-চিকাশি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোসাইবাড়ি ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মুঞ্জু মিয়ার ছেলে সোনারগাঁ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাহি (১৪) এবং চিকাশি ইউনিয়নের বড়চাপড়া গ্রামের খোকা মিয়া ছেলে সার ব্যবসায়ী আবু রায়হান (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে স্কুলছাত্র মাহি গোসাইবাড়ি থেকে তার নানার বাড়ি সোনারগাঁ চিকাশি উদ্যেশে রওনা দেয়। পথিমধ্যে গোসাইবাড়ি-চিকাশি সড়কের পশ্চিম গুয়াডহুরী নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা রায়হান নামের আরেক মোটরসাইকেল চালকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।

স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২তার দিকে তারা মারা যান।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top