সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে সাংস্কৃতিক উৎসব

S M Ashraful Azom
0
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে সাংস্কৃতিক উৎসব
ফয়জুর রহমান, সফিপুর (গাজীপুর): গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত আছিয়া খাতুন স্মৃতি আইডিয়াল প্রকল্পের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও অত্র সেশনে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করার জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল অত্র অডিটোরিয়াম।

উক্ত আয়োজনে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানীয় অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব আনন্দ কুমার দাস, কফিল উদ্দিন আহমেদ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম ও অত্র সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোঃ হাবিবুর রহমান।

 অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শাহীনুর গাজী,  ফয়জুর রহমান ও জুয়েল মিয়ার পরিচালনায় প্রথম পর্ব (প্লে- পঞ্চম) ও দ্বিতীয় পর্বের (ষষ্ঠ - দ্বাদশ) অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top