
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি: ‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে শেরপুরে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।
এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর শুক্রবার এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জেলা কালেক্টরেট ভবন চত্ত¡রে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। র্যালিটি শহরের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, এনডিসি আরিফ ফয়সাল খান, সহকারি কমিশনার অহনা জিন্নাত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক রেজুয়ানসহ স্কাউটস ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের ট্রেনিং সেন্টার তুলশীমালায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, শিক্ষার্থী শাহরিয়ার মল্লিক প্রভাত প্রমুখ।
পরে পর্যটনের উপর অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।