টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের ৪ জন কারাগারে

S M Ashraful Azom
0
টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের ৪ জন কারাগারে
সেবা ডেস্ক: খুলনায় সোনালী ব্যাংকের করপোরেট শাখার ১২৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের চার কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে মহানগর সিনিয়র বিশেষ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. শহিদুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া ব্যাংক কর্মকর্তারা হলেন- সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক নেপাল চন্দ্র সাহা (তৎকালীন খুলনা করপোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক), ব্যাংকের খুলনা করপোরেট শাখার সাবেক উপ-মহাব্যবস্থাপক সমীর কুমার দেবনাথ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ তৈয়াবুর রহমান ও সহকারী কর্মকর্তা কাজী হাবিবুর রহমান।

এ মামলায় অপর আসামি মেসার্স সোনালী জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান এস এম এমদাদুল হোসেন পলাতক রয়েছেন।

এ মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়ার সময় পর্যন্ত উচ্চ আদালতের জামিনে ছিলেন ওই চার কর্মকর্তা। মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে তিন দফায় ব্যাংক থেকে ৮৫ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ১৭৪ টাকা ঋণ নিয়ে কোনো মালামাল না কিনে আত্মসাৎ করেন। এতে সরকারের সুদাসলে মোট ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ২৮২ টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় ২০১৭ সালে খানজাহান আলী থানায় মামলা দায়ের করে দুদক।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top