বকশীগঞ্জে দুস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা কেন্দ্র পরিদর্শন

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে দুস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা কেন্দ্র পরিদর্শন
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত সততা জনকল্যাণ সংস্থা কর্তৃক পরিচালিত  দুস্থ,প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র বৃহস্পতিবার বিকালে পরিদর্শন করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি ওই প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রতিবন্ধীদের সাথে মতবিনিময় করেন। একই সঙ্গে তিনি ওই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন।
এ সময় বকশীগঞ্জ ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ খানার ওসি মো. হযরত আলী, আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, সততা জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক খায়রুল ইসলাম সহ শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আবুল কালাম আজাদ এমপি এ সময় প্রতিবন্ধীদের খোঁজ খবর নেন এবং তাদের পড়াশুনার কারিকুলাম ও পাঠদান বিষয়ে আলোচনা করেন।

সততা জনকল্যাণ সংস্থা কর্তৃক পরিচালিত বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রটিতে স্থানীয় বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এখানে প্রশিক্ষণ নিয়ে এক  সময় সকল দুস্থ, প্রতিবন্ধীরা শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে।

তবে সরকারি সহযোগিতা পেলে এই প্রশিক্ষণ কেন্দ্রটি আরো এগিয়ে যাবে মনে করেন স্থানীয়রা।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top