৫টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করলেন সেনাবাহিনী প্রধান

S M Ashraful Azom
0
৫টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করলেন সেনাবাহিনী প্রধান
সেবা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর ৫টি ইউনিটকে আজ বুধবার রেজিমেন্টাল কালার প্রদান করা হয়েছে। রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বুধবার যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কালার প্রদান করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক ইউনিটসমূহ সেনাবাহিনী তথা দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য রেজিমেন্টাল কালার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি, ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও ১ সিগন্যাল ব্যাটালিয়ন আজকের কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং প্রধান অতিথির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।

সেনাবাহিনীর সামরিক ঐতিহ্য অনুযায়ী যে কোনো ইউনিটের জন্য রেজিমেন্টাল কালার প্রাপ্তি অত্যন্ত গৌরবের বিষয়। অনুষ্ঠানে সাবেক সেনাবাহিনী প্রধানরাসহ কোর অব আর্টিলারি, ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস এ চাকুরীরত এবং অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের  ঊচ্চপদস্থ সেনাকর্মকর্তা এবং বেসামরিক প্রশাসনের আমন্ত্রিত উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top