ইসলামপুর জাতীয় ডিজিটাল সড়ক পরিবহনের অভিনন্দন

S M Ashraful Azom
ইসলামপুর জাতীয় ডিজিটাল সড়ক পরিবহনের অভিনন্দন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জাতীয় শ্রমিক লীগ সম্মেলনে জাতীয় ডিজিটাল সড়ক পরিবহনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুকে কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জাতীয় শ্রমিকলীগের অর্ন্তভুক্ত জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগ ইসলামপুর উপজেলা শাখার পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোঃ বাদল শেখ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। নবাগত নেতৃত্ব আগামী দিনে শ্রমিকদের ন্যয্য অধিকার আদায়ে অগ্রনী ভূমিকা পালন করার প্রত্যাশা করেন।

জানাগেছে,সাতবছর পর জাতীয় শ্রমিক লীগ নতুন কমিটির সভাপতি হয়েছেন মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু। তিনি আগের কমিটিতে কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সাধারণ সম্পাদক হয়েছেন কে এম আজম খশরু।

শনিবার বিকালে সংগঠনটির ১৩তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন সভাপতি মন্টু ও সাধারণ সম্পাদক খশরুর নাম ঘোষণা করেন। এর আগে বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের অধিবেশন অনুষ্ঠিত হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান