ঠাকুরগাঁওয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

S M Ashraful Azom
ঠাকুরগাঁওয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত
ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘বাংলার প্রতিচ্ছবি’ শ্লোগানকে অন্তরে ধারণ করে একে একে ৯ বছর অতিবাহিত করে ১০ বছরে পা রাখলো জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মোহনা টেলিভিশন’।

আর ‘প্রতিষ্ঠা বার্ষিকির শুভক্ষণে উৎসবে মাতি’ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হলো মোহনা টেলিভিশনের ১০ম বছরে পদার্পন উৎসব।

এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯ টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে প্রতিষ্ঠা বার্ষিকির কেক কাটা ও আলোচনা সভায় মিলিত হয়।

মোহনা টিভি দর্শক ফোরাম ঠাকুরগাঁও এর আয়োজনে অনুষ্ঠিত কেক কাটা ও আলোচনা সভায় মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিধান চন্দ্র দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন প্রমুখ।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান