দেওয়ানগঞ্জে "বেগুনের প্রদর্শনী প্লট পরিদর্শন"

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জে  বেগুনের প্রদর্শনী প্লট পরিদর্শন
মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ):  BIeNGS প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে উন্নয়ন সংঘ বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশনের তত্ত্বাবধানে জামালপুরের দেওয়ানগন্জ্ঞ উপজেলাধীন ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকের আওতাধীন জোয়ানেরচর মুন্সি পাড়া গ্রামে বেগুন উৎপাদনকারী দলের "বেগুনের প্রদর্শনী প্লট পরিদর্শন" করা হয়।

জোয়ানেরচর মুন্সি পাড়া বেগুন উৎপাদনকারী দলের সভাপতি মোঃ বদিউজ্জামান ভাইয়ের বেগুনের "প্রদর্শনী প্লট" সকল সদস্য মিলে পরিদর্শন করা হয়। সকল সদস্য বেগুনের সমস্যাবলী নিয়েও আলোচনা করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) ও সিএনপি শরিফা খাতুন।

সিএফ মোঃ ফরিদুল ইসলাম প্রদর্শনী প্লটের কৌশল ও ফলাফল সম্পর্কে জিজ্ঞেস করলে , সভাপতি মোঃ বদিউজ্জামান ভাই বলেন যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ ওসমান গনি সাহেবের দিক নির্দেশনা ও পরামর্শ ক্রমে বেগুনের প্রদর্শনী  প্লট করা হয়েছে। যার ফলে অন্যান্য বছরের চেয়ে এ বছর অধিক বাম্পার ফলন আশাবাদী।

এর আগে উক্ত বেগুন উৎপাদনকারী দলের মাসিক মিটিং ও সেশন পরিচালনা করা হয়।
মোঃ বদিউজ্জামান ভাইয়ের  সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু করা হয়।তিনি সকলের সাথে কুশল বিনিময় ও শুভেচ্ছা বক্তব্য রাখেন। উক্ত সভায় ক্যাশিয়ার আজেদা আপা বিগত মাসের কার্যবিবরণী পাঠ করে শোনান। উক্ত সভায় উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)।

তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, প্রকল্পের পরিচিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও আলোচনা করেন উৎপাদনকারী দলের দায়িত্ব কর্তব্য নিয়ে।

 আমি উক্ত বেগুন উৎপাদনকারী দলের কার্যক্রম এবং "বেগুন প্রদর্শনী প্লটের "  সফলতা কামনা করছি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top