
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে কৃষিপ্রণোদনা আওতায় বিনামূল্যে সার ও বীজ পেলেন তিন হাজার ৪০ কৃষক।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বীজ-সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মিজানুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ, কৃষি কর্মকর্তা সাখায়াত হোসেন।
জানাগেছে, প্রত্যেক কৃষককে সরিষা এক, ভুট্টা এক, গম ২০, তিল এক, পেঁয়াজ এক কেজি করে এবং ডিএপি ২০, এমওপি সার এক কেজি করে বিতরন করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।