ধুনটে মুক্তিযোদ্ধাদের ১৫দফা দাবীতে মতবিনিময়

S M Ashraful Azom
0
ধুনটে মুক্তিযোদ্ধাদের ১৫দফা দাবীতে মতবিনিময়
রফিকুল আলম, ধুনট (বগুড়া): মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সাংবিধানিক স্বীকৃতি, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক ও চুড়ান্ত তালিকা প্রণয়নে সুনির্দিষ্ট প্রস্তাবসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৪ নভেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ সফল করার জন্য বগুড়ার ধুনট উপজেলায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাম্মেল হক।

মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল হক মিন্টুর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এস,এম ফেরদৌস আলম।

অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন একাত্তরের মুক্তিযোদ্ধা সংগঠনের সিনিয়র সহসভাপতি আবুল বাশার, অর্থ সম্পাদক আজিজ উদ্দিন আহমেদ ও সংগঠনের উপদেষ্টা ড. শেখ বাতেন প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top