 |
| জাহানারা লতিফ মহিলা কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন পাট বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মির্জা আজম এমপি। ছবি- সেবা হট নিউজ |
জামালপুর সংবাদাদাতা : জামালপুরের মেলান্দহে জাহানারা লতিফ মহিলা কলেজের রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি-আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। রজতজয়ন্তী উপলক্ষে দুই ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় কলেজ গেট থেকে র্যালি বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে। এরপর কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আ: লতিফ এতে সভাপতিত্ব করেন।
 |
| জাহানারা লতিফ মহিলা কলেজের রজতজয়ন্তী উপলক্ষে র্যালি। ছবি-সেবা হট নিউজ। |
পাট বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে তিনি অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষণা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ড. সৈয়দ সামসুদ্দীন আহমদ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ^বিদ্যালয়ের ভিসি ড. মো. কামাল উদ্দিন আহমেদ, জেলা আ’লীগের সভাপতি এড. বাকিবিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, উপজেলা আ’লীগ সভাপতি আ: রাজ্জাক সুজা, সম্পাদক মো. জিন্নাহ, জাহানারা লতিফ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল ইসলাম সরকার প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।