মনে আছে কি? ' কাটা লাগা' গার্ল কে? কেমন আছেন তিনি?

S M Ashraful Azom
0
মনে আছে কি ' কাটা লাগা' গার্ল  কে কেমন আছেন তিনি
সেবা ডেস্ক: একটা সময় ‘কাটা লাগা’ হিন্দি গানের ছন্দে মেতেছিল পুরো এশিয়া। আর এ গানের খ্যাতি বারার সাথে সাথেই গানের অভিনেত্রী শেফালী জরিওয়ালা এর নামই হয়ে যায় ‘কাটা লাগা গার্ল’। কিন্তু ফিল্মি জগতে যতটা বিখ্যাত হন তিনি তার ব্যাক্তিগত জীবন ততটা ভালো কাটেনি।

সম্প্রতি বিগ বস ১৩ এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে হাজির হন তিনি। কাটা লাগার পর ইঞ্জিনিয়ারিং শেষ করে বিদেশে গিয়ে এম বি এ করে কোনো এন আর আই কে বিয়ে করে ঘর বাধার ইচ্ছে ছিল তার, কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি।তারপর দেশে ফিরে মিট ব্রোস এর হারমিত সিং কে বিয়ে করেন তিনি কিন্তু সেখানে ওঠে গার্হস্থ্য হিংসার অভিযোগ। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর টেলি অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সাথে সম্পর্কে জড়ান তিনি কিন্তু নানান কারণে সেই সম্পর্ক ভেঙে যায় তার। এরপর জানা যায় ২০১৪ তে টেলি অভিনেতা পরশ ত্যাগী এর সাথে গোপনে বিয়ে করেন তিনি। আপাতত সেই সম্পর্কেই স্থানু আছেন তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top